সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে
সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে। উধাও আকাশ উদার ধরা সুনীল-শ্যামল-সুধায়-ভরা মিলায় দূরে, পরশ তাদের মেলে না যে— বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে। বিশ্ব যে সেই সুরের পথের হাওয়ায় হাওয়ায় চিত্ত আমার ব্যাকুল করে আসা-যাওয়ায়। তোমায় বসাই এ-হেন ঠাই ভুবনে মোর আর-কোথা নাই, মিলন হবার আসন হারাই আপন-মাঝে— বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).