শুনি ওই রুনুঝুনু পায়ে পায়ে নূপুরধ্বনি
শুনি ওই রুনুঝুনু পায়ে পায়ে নূপুরধ্বনি চকিত পথে বনে বনে। নির্ঝর ঝরো ঝরো ঝরিছে দূরে, জলতলে বাজে শিলা ঠুনু-ঠুনু ঠুনু-ঠুনু। ঝিল্লিঝঙ্কৃত বেণুবনছায়া পল্লবমর্মরে কাঁপে, পাপিয়া ডাকে, পুলকিত শিরীষশাখে দোল দিয়ে যায় দক্ষিণবায় পুন পুন।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).