শুনেছে তোমার নাম অনাথ আতুর জন

Rabindranath Tagore

শুনেছে তোমার নাম অনাথ আতুর জন—
এসেছে তোমার দ্বারে, শূন্য ফেরে না যেন॥
কাঁদে যারা নিরাশায়আঁখি যেন মুছে যায়,
যেন গো অভয় পায় ত্রাসে কম্পিত মন॥
কত শত আছে দীনঅভাগা আলয়হীন,
শোকে জীর্ণ প্রাণ কত কাঁদিতেছে নিশিদিন।
পাপে যারা ডুবিয়াছেযাবে তারা কার কাছে—
কোথা হায় পথ আছে, দাও তারে দরশন॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).