সুন্দর বটে তব অঙ্গদখানিতারায় তারায় খচিত
সুন্দর বটে তব অঙ্গদখানিতারায় তারায় খচিত— স্বর্ণে রত্নে শোভন লোভন জানি,বর্ণে বর্ণে রচিত॥ খড়্গ তোমার আরো মনোহর লাগেবাঁকা বিদ্যুতে আঁকা সে গরুড়ের পাখা রক্ত রবির রাগেযেন গো অস্ত-আকাশে॥ জীবনশেষের শেষজাগরণসমঝলসিছে মহাবেদনা— নিমেষে দহিয়া যাহা-কিছু আছে মমতীব্র ভীষণ চেতনা। সুন্দর রটে তব অঙ্গদখানিতারায় তারায় খচিত— খড়্গ তোমার, হে দেব বজ্রপাণি,চরম শোভায় রচিত॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).