সুখহীন নিশিদিনপরাধীন হয়েভ্রমিছ দীনপ্রাণে

Rabindranath Tagore

সুখহীন নিশিদিনপরাধীন হয়েভ্রমিছ দীনপ্রাণে।
সতত হায় ভাবনা শত শত,নিয়ত ভীত পীড়িত—
শির নত কত অপমানে॥
জানো না রে অধ-ঊর্ধ্বে বাহির-অন্তরে
ঘেরি তোরে নিত্য রাজে সেই অভয় আশ্রয়।
তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার,
সতত সরলচিতে চাহো তাঁরি প্রেমমুখপানে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).