শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে
শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে। আনন্দগান গা রে হৃদয়,আনন্দগান গা রে। নীল আকাশের নীরব কথাশিশির-ভেজা ব্যাকুলতা বেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে। শস্যক্ষেতের সোনার গানেযোগ দে রে আজ সমান তানে, ভাসিয়ে দে সুর ভরা নদীর অমল জলধারে। যে এসেছে তাহার মুখেদেখ্ রে চেয়ে গভীর সুখে, দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যা রে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).