শরত-আলোর কমলবনে

Rabindranath Tagore

শরত-আলোর কমলবনে
বাহির হয়ে বিহার করেযে ছিল মোর মনে মনে।
তারি সোনার কাঁকন বাজেআজি প্রভাতকিরণ-মাঝে,
হাওয়ায় কাঁপে আঁচলখানি—ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে।
আকুল কেশের পরিমলে
শিউলিবনের উদাস বায়ু পড়ে থাকে তরুতলে।
হৃদয়মাঝে হৃদয় দুলায়,বাহিরে সে ভুবন ভুলায়—
আজি সে তার চোখের চাওয়াছড়িয়ে দিল নীল গগনে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).