শ্রাবণেরধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে

Rabindranath Tagore

শ্রাবণেরধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে
তোমারিসুরটি আমার মুখের ’পরে, বুকের ’পরে।
পূরবেরআলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে—
নিশীথেরঅন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে।
নিশিদিনএই জীবনের সুখের ’পরে দুখের ’পরে

শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।
যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে,
তোমার ওই বাদল-বায়ে দিক জাগায়ে সেই শাখারে।
যা-কিছুজীর্ণ আমার, দীর্ণ আমার, জীবনহারা,
তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা।
নিশিদিন এই জীবনের তৃষার ’পরে, ভুখের ’পরে
শ্রবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).