শোনো তাঁর সুধাবাণী শুভমুহূর্তে শান্তপ্রাণে

Rabindranath Tagore

শোনো তাঁর সুধাবাণী শুভমুহূর্তে শান্তপ্রাণে—
ছাড়ো ছাড়ো কোলাহল, ছাড়ো রে আপন কথা॥
আকাশে দিবানিশি উথলে সঙ্গীতধ্বনি তাঁহার,
কে শুনে সে মধুবীণারব—
অধীর বিশ্ব শূন্যপথে হল বাহির॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).