সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার প্রাণের পাখিটি উড়িয়ে যাক

Rabindranath Tagore

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার প্রাণের পাখিটি উড়িয়ে যাক।
সে যে হেথা গান গাহে না! সে যে মোরে আর চাহে না!
সুদূর কানন হইতে সে যেশুনেছে কাহার ডাক—
পাখিটি উড়িয়ে যাক।
মুদিত নয়ন খুলিয়ে আমার সাধের স্বপন যায় রে যায়।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).