শোন্ রে শোন্ অবোধ মন

Rabindranath Tagore

শোন্ রে শোন্ অবোধ মন,—
শোন্ সাধুর উক্তি, কিসে মুক্তি সেই সুযুক্তি কর্ গ্রহণ।
ভবের শুক্তি ভেঙে মুক্তিমুক্তা কর্ অন্বেষণ,
ওরে ও ভোলা মন॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).