সংসারে কোনো ভয় নাহি নাহি
সংসারে কোনো ভয় নাহি নাহি— ওরে ভয়চঞ্চল প্রাণ, জীবনে মরণে সবে রয়েছি তাঁহারি দ্বারে॥ অভয়শঙ্খ বাজে নিখিল অম্বরে সুগম্ভীর, দিশি দিশি দিবানিশি সুখে শোকে লোক-লোকান্তরে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).