সকলকলুষতামসহর, জয় হোক তব জয়
সকলকলুষতামসহর, জয় হোক তব জয়— অমৃতবারি সিঞ্চন কর’ নিখিলভুবনময়— মহাশান্তি, মহাক্ষেম, মহাপুণ্য, মহাপ্রেম॥ জ্ঞানসূর্য-উদয়-ভাতিধ্বংস করুক তিমিররাতি— দুঃসহ দুঃস্বপ্ন ঘাতি অপগত কর’ ভয়॥ মোহমলিন অতি-দুর্দিন-শঙ্কিত-চিত পান্থ জটিল-গহন-পথসঙ্কট-সংশয়-উদ্ভ্রান্ত। করুণাময়, মাগি শরণ— দুর্গতিভয় করহ হরণ, দাও দুঃখবদ্ধতরণ মুক্তির পরিচয়॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).