সকল ভয়ের ভয় যে তারে কোন্ বিপদে কাড়বে?

Rabindranath Tagore

সকল ভয়ের ভয় যে তারে কোন্ বিপদে কাড়বে?
প্রাণের সঙ্গে যে প্রাণ গাঁথা কোন্ কালে সে ছাড়বে?
নাহয় গেল সবই ভেসেরইবে তো সেই সর্বনেশে,
যে লাভ সকল ক্ষতির শেষেসে লাভ কেবল বাড়বে॥
সুখ নিয়ে, ভাই, ভয়ে থাকি,আছে আছে দেয় সে ফাঁকি—
দুঃখে যে সুখ থাকে বাকি কেই বা সে সুখ নাড়বে?
যে পড়েছে পড়ার শেষেঠাঁই পেয়েছে তলায় এসে,
ভয় মিটেছে, বেঁচেছে সে— তারে কে আর পাড়বে?

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).