সকল জনম ভ’রেও মোর দরদিয়া
সকল জনম ভ’রেও মোর দরদিয়া, কাঁদি কাঁদাই তোরেও মোর দরদিয়া। আছ হৃদয় মাঝে সেথা কতই ব্যথা বাজে, ওগো এ কি তোমায় সাজে ও মোর দরদিয়া? এই দুয়ার-দেওয়া ঘরে কভু আঁধার নাহি সরে, তবু আছ তারি ’পরে ও মোর দরদিয়া। সেথা আসন হয় নি পাতা, সেথা মালা হয় নি গাঁথা, আমার লজ্জাতে হেঁট মাথা ও মোর দরদিয়া।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).