সখীওই বুঝি বাঁশি বাজে— বনমাঝে কি মনোমাঝে
সখীওই বুঝি বাঁশি বাজে— বনমাঝে কি মনোমাঝে॥ বসন্তবায় বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল, বলো গো সজনি, এ সুখরজনী কোন্খানে উদিয়াছে— বনমাঝে কি মনোমাঝে॥ যাব কি যাব নামিছে এ ভাবনা, সখী, মিছে মরি লোকলাজে। কে জানে কোথা সে বিরহহুতাশে ফিরে অভিসারসাজে— বনমাঝে কি মনোমাঝে
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).