সখীওই বুঝি বাঁশি বাজে— বনমাঝে কি মনোমাঝে

Rabindranath Tagore

সখীওই বুঝি বাঁশি বাজে— বনমাঝে কি মনোমাঝে॥
বসন্তবায় বহিছে কোথায়,
কোথায় ফুটেছে ফুল,
বলো গো সজনি, এ সুখরজনী
কোন্‌খানে উদিয়াছে— বনমাঝে কি মনোমাঝে॥

যাব কি যাব নামিছে এ ভাবনা,
সখী, মিছে মরি লোকলাজে।
কে জানে কোথা সে বিরহহুতাশে
ফিরে অভিসারসাজে—
বনমাঝে কি মনোমাঝে

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).