সখী, তোরা দেখে যা এবার এল সময়
সখী, তোরা দেখে যা এবার এল সময় আর বিলম্ব নয়, নয়, নয়। কাছে এল বেলা, মরণ-বাঁচনেরই খেলা, ঘুচিল সংশয়। আর বিলম্ব নয়। বাঁধন ছিঁড়ল তরী, হঠাৎ.দখিন-হাওয়ায়-হাওয়ায় পাল উঠিল ভরি। ঢেউ ওঠে ওই খেপে, ও তোর হাল গেল যে কেঁপে, ঘূর্ণিজলে ডুবে গেল সকল লজ্জা ভয়।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).