সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা এ কি
সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা এ কি আর ভালো লাগে। আকুল তিয়াষ, প্রেমের পিয়াস, প্রাণে কেন নাহি জাগে। কবে আর হবে থাকিতে জীবন আঁখিতে আঁখিতে মদির মিলন— মধুর হুতাশে মধুর দহন নিতি-নব অনুরাগে। তরল কোমল নয়নের জল, নয়নে উঠিবে ভাসি, সে বিষাদনীরে নিবে যাবে ধীরে প্রখর চপল হাসি। উদাস নিশ্বাস আকুলি উঠিবে, আশানিরাশায় পরান টুটিবে— মরমের আলো কপোলে ফুটিবে শরম-অরুণরাগে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).