সখী, আঁধারে একেলা ঘরে মন মানে না

Rabindranath Tagore

সখী, আঁধারে একেলা ঘরে মন মানে না।
কিসেরই পিয়াসে কোথা যে যাবে সে, পথ জানে না।
ঝরোঝরো নীরে, নিবিড় তিমিরে, সজল শরীরে গো
যেন কার বাণী কভু কানে আনে— কভু আনে না।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).