সকাল-সাঁজে
সকাল-সাঁজে ধায় যে ওরা নানা কাজে। আমি কেবল বসে আছি,আপন মনে কাঁটা বাছি পথের মাঝেসকাল-সাঁজে। এ পথ বেয়ে সে আসে, তাই আছি চেয়ে। কতই কাঁটা বাজে পায়ে,কতই ধুলা লাগে গায়ে— মরি লাজেসকাল-সাঁজে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).