সজনি সজনি রাধিকা লো, দেখ অবহুঁ চাহিয়া
সজনি সজনি রাধিকা লো, দেখ অবহুঁ চাহিয়া মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া। পিনহ ঝটিত কুসুমহার, পিনহ নীল আঙিয়া। সুন্দরি সিন্দূর দেকে সীঁথি করহ রাঙিয়া। সহচরি সব নাচ নাচ মিলনগীত গাও রে, চঞ্চল মঞ্জীররাব কুঞ্জগগন ছাও রে। সজনি, অব উজার’ মঁদির কনকদীপ জ্বালিয়া, সুরভি করহ কুঞ্জভবন গন্ধসলিল ঢালিয়া। মল্লিকা চমেলি বেলি কুসুম তুলহ বালিকা, গাঁথ যূথি, গাঁথ জাতি, গাঁথ বকুলমালিকা; তৃষিতনয়ন ভানুসিংহ কুঞ্জপথম চাহিয়া— মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).