শিউলি-ফোটা ফুরোল যেই ফুরোলশীতের বনে
শিউলি-ফোটা ফুরোল যেই ফুরোলশীতের বনে এলে যে— আমারশীতের বনে এলে যে সেই শূন্যক্ষণে। তাই গোপনে সাজিয়ে ডালাদুখের সুরে বরণমালা গাঁথি মনে মনেশূন্যক্ষণে। দিনের কোলাহলে ঢাকা সে যে রইবে হৃদয়তলে— আমারবরণমালা রইবে হৃদয়তলে। রাতের তারা উঠবে যবেসুরের মালা বদল হবে তখন তোমার সনেমনে মনে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).