সহসা ডালপালা তোর উতলা যে ও চাঁপা, ও
সহসা ডালপালা তোর উতলা যে ও চাঁপা, ও করবী! কারে তুই দেখতে পেলি আকাশ-মাঝে জানি না যে। কোন্ সুরের মাতন হাওয়ায় এসে বেড়ায় ভেসে ও চাঁপা, ও করবী! কার নাচনের নূপুর বাজে জানি না যে। তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে। কোন্ অজানার ধেয়ান তোমার মনে জাগে। কোন্ রঙের মাতন উঠল দুলে ফুলে ফুলে ও চাঁপা, ও করবী! কে সাজালে রঙিন সাজে জানি না যে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).