সহে না যাতনা

Rabindranath Tagore

সহে না যাতনা।
দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে—
সখা হে, এলে না।
সহে না যাতনা।

দিন যায়, রাত যায়, সব যায়—
আমি বসে হায়!
দেহে বল নাই, চোখে ঘুম নাই—
শুকায়ে গিয়াছে আঁখিজল।
একে একে সব আশা ঝ’রে ঝ’রে পড়ে যায়—
সহে না যাতনা।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).