সঘন গহন রাত্রি,ঝরিছে শ্রাবণধারা

Rabindranath Tagore

সঘন গহন রাত্রি,ঝরিছে শ্রাবণধারা—
অন্ধ বিভাবরী সঙ্গপরশহারা।
চেয়ে থাকি যে শূন্যেঅন্যমনে
সেথায় বিরহিণীর অশ্রুহরণ করেছে ওই তারা
অশথপল্লবে বৃষ্টি ঝরিয়ামর্মরশব্দে
নিশীথের অনিদ্রা দেয় যে ভরিয়া।
মায়ালোক হতে ছায়াতরণী
ভাসায় স্বপ্নপারাবারে—
নাহি তার কিনারা।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).