সফল করো হে প্রভু আজি সভা,এ রজনী হোক

Rabindranath Tagore

সফল করো হে প্রভু আজি সভা,এ রজনী হোক মহোৎসবা॥
বাহির অন্তর ভুবনচরাচরমঙ্গলডোরে বাঁধি এক করো—
শুষ্ক হৃদয় করো প্রেমে সরসতর, শূন্য নয়নে আনো পুণ্যপ্রভা॥
অভয়দ্বার তব করো হে অবারিত,অমৃত-উৎস তব করো উৎসারিত,
গগনে গগনে করো প্রসারিতঅতিবিচিত্র তব নিত্যশোভা।
সব ভকতে তব আনো এ পরিষদে,বিমুখ চিত্ত যত করো নত তব পদে,
রাজ-অধীশ্বর, তব চিরসম্পদেসব সম্পদ করো হতগরবা॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).