সেই যদি সেই যদিভাঙিল এ পোড়া হৃদি
সেই যদি সেই যদিভাঙিল এ পোড়া হৃদি, সেই যদি ছাড়াছাড়ি হল দুজনায়, একবার এসো কাছে—কী তাহাতে দোষ আছে। জন্মশোধ দেখে নিয়ে লইব বিদায়। সেই গান একবার গাও সখী, শুনি— যেই গান একসনেগাইতাম দুইজনে, গাইতে গাইতে শেষে পোহাত যামিনী। চলিনু চলিনু তবে— এ জন্মে কি দেখা হবে। এ জন্মের সুখ তবে হল অবসান। তবে, সখী, এসো কাছে। কী তাহাতে দোষ আছে। আবার গাও, সখী, পুরানো সে গান।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).