সেই ভালো সেই ভালো, আমারে নাহয় না জানো
সেই ভালো সেই ভালো, আমারে নাহয় না জানো। দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো। মোর বসন্তে লেগেছে তো সুর, বেণুবনছায়া হয়েছে মধুর— থাক-না এমনি গন্ধে-বিধুর মিলনকুঞ্জ সাজানো। গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা। উতল আঁচল, এলোথেলো চুল, দেখেছি ঝড়ের বেলা। তোমাতে আমাতে হয় নি যে কথা মর্মে আমার আছে সে বারতা— না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).