সেই তো আমি চাই

Rabindranath Tagore

সেই তো আমি চাই—
সাধনা যে শেষ হবে মোর সে ভাবনা তো নাই।
ফলের তরে নয় তো খোঁজা,কে রইবে সে বিষম বোঝা—
যেই ফলে ফল ধুলায় ফেলে আবার ফুল ফুটাই।
এমনি ক’রে মোর জীবনে অসীম ব্যাকুলতা,
নিত্য নূতন সাধনাতে নিত্যনূতন ব্যথা!
পেলেই সে তো ফুরিয়ে ফেলি,আবার আমি দু হাত মেলি—
নিত্য দেওয়া ফুরায় না যে, নিত্য নেওয়া তাই।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).