সে যে পাশে এসে বসেছিল, তবু জাগি নি

Rabindranath Tagore

সে যে পাশে এসে বসেছিল, তবু জাগি নি।
কী ঘুম তোরে পেয়েছিল হতভাগিনি।
এসেছিল নীরব রাতে, বীণাখানি ছিল হাতে—
স্বপন-মাঝে বাজিয়ে গেল গভীর রাগিণী।
জেগে দেখি দখিন-হাওয়া, পাগল করিয়া
গন্ধ তাহার ভেসে বেড়ায় আঁধার ভরিয়া।
কেন আমার রজনী যায়, কাছে পেয়ে কাছে না পায়—
কেন গো তার মালার পরশ বুকে লাগে নি।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).