সে কোন্বনের হরিণ ছিল আমার মনে
সে কোন্বনের হরিণ ছিল আমার মনে। কে তারে বাঁধন অকারণে। গতিরাগের সে ছিল গান,আলোছায়ার সে ছিল প্রাণ, আকাশকে সে চমকে দিত বনে। মেঘলা দিনের আকুলতা বাজিয়ে যেত পায়ে তমাল ছায়ে-ছায়ে। ফাল্গুনে সে পিয়ালতলায়কে জানিত কোথায় পলায় দখিন হাওয়ার চঞ্চলতার সনে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).