সে কোন্ পাগল যায় যায় পথে তোর, যায়
সে কোন্ পাগল যায় যায় পথে তোর, যায় চলে ওই একলা রাতে— তারে ডাকিস নে ডাকিস নে তোর আঙিনাতে। সুদূর দেশের বাণী ও যে যায় যায় বলে, হায়, কে তা বোঝে— কী সুর বাজায় একতারাতে। কাল সকালে রইবে না রইবে না তো, বৃথাই কেন আসন পাতো। বাঁধন-ছেঁড়ার মহোৎসবে গান যে ওরে গাইতে হবে নবীন আলোর বন্দনাতে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).