সে দিনেআপদ আমার যাবে কেটে

Rabindranath Tagore

সে দিনেআপদ আমার যাবে কেটে
পুলকেহৃদয় যেদিন পড়বে ফেটে।
তখনতোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বঁধু হে,
তারেআমার ব’লে ছলে বলে কে বলো আর রাখবে এঁটে।
আমারেনিখিল ভুবন দেখছে চেয়ে রাত্রিদিবা।
আমি কিজানি নে তার অর্থ কিবা!
তারা যেজানে আমার চিত্তকোষে অমৃতরূপ আছে বসে গো—
তারেইপ্রকাশ করি, আপনি মরি, তবে আমার দুঃখ মেটে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).