সে আমার গোপনকথা শুনে যা ও সখী!

Rabindranath Tagore

সে আমার গোপনকথা শুনে যা ও সখী!
ভেবে না পাই বলব কী॥
প্রাণ যে আমার বাঁশি শোনেনীল গগনে,
গান হয়ে যায় নিজের মনে যাহাই বকি॥
সে যেন আসবে আমার মন বলেছে,
হাসির ’পরে তাই তো চোখের জল গলেছে।
দেখ্লো তাই দেয় ইশারাতারায় তারা,
চাঁদ হেসে ওই হল সারা তাহাই লখি॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).