সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মলপ্রাণে
সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মলপ্রাণে॥ জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে, সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দগানে॥ সঙ্কটে সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে নিন্দা-অপমানে। সবারে ক্ষমা করি থাকো আনন্দে, চির-অমৃতনির্ঝরে শাস্তিরসপানে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).