সার্থক কর’ সাধন

Rabindranath Tagore

সার্থক কর’ সাধন,
সান্ত্বন কর’ ধরিত্রীর বিরহাতুর কাঁদন
প্রাণভরণ দৈন্যহরণঅক্ষয়করুণাধন॥
বিকশিত কর’ কলিকা,
চম্পকবন করুক রচন নব কুসুমাঞ্জলিকা।
কর’ সুন্দর গীতমুখরনীরব আরাধন
অক্ষয় করুণাধন॥

চরণপরশহরষে
লজ্জিত বনবীথিখুলি সজ্জিত তুমি কর’ সে।
মোচন কর’ অন্তরতর
হিমজড়িমা-বাধন
অক্ষয়করুণাধন॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).