সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে॥ জানি নে তোর ধনরতনআছে কি না রানীর মতন, শুধুজানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে॥ কোন্ বনেতে জানি নে ফুলগন্ধে এমন করে আকুল, কোন্ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলোপ্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).