সারা নিশি ছিলেম শুয়েবিজন ভূঁয়ে

Rabindranath Tagore

সারা নিশি ছিলেম শুয়েবিজন ভূঁয়ে
আমারমেঠো ফুলের পাশাপাশি,
তখনশুনেছিলেম তারার বাঁশি।
যখনসকালবেলা খুঁজে দেখিস্বপ্নে-শোনা সে সুর একি
আমারমেঠো ফুলের চোখের জলেসুরউঠে ভাসি।
এ সুর আমি খুঁজেছিলেম রাজার ঘরে,
শেষে ধরা দিল ধরার ধুলির ’পরে।
এ যেঘাসের কোলে আলোর ভাষাআকাশ-হতে-ভেসে আসা—
এ যেমাটির কোলে মানিক-খসা হাসিরাশি।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).