সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ
সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ॥ মেঘের কলস ভ’রে ভ’রেপ্রসাদবারি পড়ে ঝ’রে, সকল দেহে প্রভাতবায়ু ঘুচায় অবসাদ— তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ॥ তৃণ যে এই ধুলার ’পরে পাতে আঁচলখানি, এই-যে আকাশ চিরনীরব অমৃতময় বাণী, ফুল যে আসে দিনে দিনেবিনা রেখার পথটি চিনে, এই-যে ভুবন দিকে দিকে পুরায় কত সাধ— তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).