সাধন কি মোর আসন নেবে হট্টগোলের কাঁধে?
সাধন কি মোর আসন নেবে হট্টগোলের কাঁধে? খাটি জিনিস হয় রে মাটি নেশার পরমাদে॥ কথায় তো শোধ হয় না দেনা,গায়ের জোরে জোড় মেলে না— গোলেমালে ফল কি ফলে জোড়াতাড়ার ছাঁদে? কে বলো তো বিধাতারে তাড়া দিয়ে ভোলায়? সৃষ্টিকরের ধন কি মেলে জাদুকরের ঝোলায়? মস্ত-বড়োর লোভে শেষেমস্ত ফাঁকি জোটে এসে, ব্যস্ত-আশা জড়িয়ে পড়ে সর্বনাশার ফাঁদে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).