সাধের কাননে মোররোপণ করিয়াছিনু

Rabindranath Tagore

সাধের কাননে মোররোপণ করিয়াছিনু
একটি লতিকা, সখী, অতিশয় যতনে।
প্রতিদিন দেখিতামকেমন সুন্দর ফুল
ফুটিয়াছে শত শত হাসি-হাসি আননে।

প্রতিদিন সযতনেঢালিয়া দিতাম জল,
প্রতিদিন ফুল তুলে গাঁথিতাম মালিকা।
সোনার লতাটি আহা বন করেছিল আলো—
সে লতা ছিঁড়িতে আছে নিরদয় বালিকা?
কেমন বনের মাঝেআছিল মনের সুখে
গাঁঠে গাঁঠে শিরে শিরে জড়াইয়া পাদপে।
প্রেমের সে আলিঙ্গনেস্নিগ্ধ রেখেছিল তারে
কোমল পল্লবদলে নিবারিয়া আতপে।
এতদিন ফুলে ফুলেছিল ঢলোঢলো মুখ,
শুকায়ে গিয়াছে আজি সেই মোর লতিকা।
ছিন্ন অবশেষটুকুএখনো জড়ানো বুকে—
এ লতা ছিঁড়িতে আছে নিরদয় বালিকা?

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).