সাধ ক’রে কেন, সখা, ঘটাবে গেরো
সাধ ক’রে কেন, সখা, ঘটাবে গেরো। এই বেলা মানে-মানে ফেরো ফেরো। পলক যে নাই আঁখির পাতায়, তোমার মনটা কি খরচের খাতায়,— হাসি ফাঁসি দিয়ে প্রাণে বেঁধেছে গেরো। সখা, ফেরো ফেরো।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).