রাতে রাতে আলোর শিখা রাখি জ্বেলে
রাতে রাতে আলোর শিখা রাখি জ্বেলে ঘরের কোণে আসন মেলে। বুঝি সময় হল এবার আমার প্রদীপ নিবিয়ে দেবার— পূর্ণিমাচাঁদ, তুমি এলে। এত দিন সে ছিল তোমার পথের পাশে তোমার দরশনের আশে। আজ তারে যেই পরশিবে যাক সে নিবে, যাক সে নিবে— যা আছে সব দিক সে ঢেলে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).