রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা
রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা— ত্রিপুরপুরলক্ষ্মী বহে তব বরণডালা। ক্ষীণজনভয়তরণ তব অভয় বাণী, দীনজনদুখহরণনিপুণ, তব পাণি, তরুণ তব মুখচন্দ্র করুণরস-ঢালা। গুণিরসিকসেবিত উদার তব দ্বারে মঙ্গল বিরাজিত বিচিত্র উপচারে— গুণ-অরুণ-কিরণে তব সব ভুবন আলা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).