পুষ্প ফুটে কোন্ কুঞ্জবনে

Rabindranath Tagore

পুষ্প ফুটে কোন্ কুঞ্জবনে,
কোন্ নিভৃতে ওরে, কোন্ গহনে।
মাতিল আকুল দক্ষিণবায়ু সৌরভচঞ্চল সঞ্চরণে।

বন্ধুহারা মম অন্ধ ঘরে আছি বসে অবসন্নমনে,
উৎসবরাজ কোথায় বিরাজে কে লয়ে যাবে সে ভবনে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).