পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা
পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা। শুধু বাঁশি তোমার বাজালে তার পরান-মাঝে ওগো নবীন রাজা। মন্ত্র যে তার লাগল প্রাণে মোহন গানে হায়, বিকশিয়া উঠল হিয়া নবীন সাজে ওগো নবীন রাজা। তোমার রঙে দিলে তুমি রাঙিয়া ও তার আঙিয়া ওগো নবীন রাজা। তোমার মালা দিলে গলে খেলার ছলে হায়— তোমার সুরে সুরে তাহার বীণা বাজে ওগো নবীন রাজা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).