পুরানো সেই দিনের কথা
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেইচোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয়আর-একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। মোরাসুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়। মোরাভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়— বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায়মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়— আবারদেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).