পথে যেতে তোমার সাথে মিলন হল দিনের শেষে

Rabindranath Tagore

পথে যেতে তোমার সাথে মিলন হল দিনের শেষে।
দেখতে গিয়ে, সাঁঝের আলো মিলিয়ে গেল এক নিমেষে।
দেখা তোমায় হোক বা না-হোক
তাহার লাগি করব না শোক—
ক্ষণেক তুমি দাঁড়াও, তোমার চরণ ঢাকি এলো কেশে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).