পথে চলে যেতে যেতে কোথা কোন্‌খানে

Rabindranath Tagore

পথে চলে যেতে যেতে কোথা কোন্‌খানে
তোমার পরশ আসে কখন কে জানে॥
কী অচেনা কুসুমের গন্ধে,কী গোপন আপন আনন্দে,
কোন্ পথিকের কোন্ গানে॥
সহসা দারুণ দুখতাপেসকল ভুবন যবে কাঁপে,
সকল পথের ঘোচে চিহ্নসকল বাঁধন যবে ছিন্ন
মৃত্যু-আঘাত লাগে প্রাণে—
তোমার পরশ আসে কখন কে জানে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).